জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসা

Joynagar Darul Ulum Dakhil Madrasah

EIIN : 112871, Madrasah Code: 11485
e-mail: office@jdudm.edu.bd

সুপারিনটেন্ডেন্ট এর বাণী

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন ছায়াঘেরা পল্লির এক নির্জন পরিবেশে কোলাহল মুক্ত জয়নগর নামক গ্রামে জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসাটি অবস্থিত। এই মাদ্রাসা ১৯৭৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৭৮ ইং সালে প্রথম স্বীকৃতি পায়।

এটি একটি দ্বিনি প্রতিষ্ঠান হিসাবে এই এলাকা এবং গোটাজাতীর জন্য একটি অত্যন্ত মূল্যবান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এখান থেকে পাস করে পরবর্তীতে উচ্চ শিক্ষা লাভ করে দেশে এবং বিদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সফলতা এবং ফলাফলের উপর সন্তুষ্ট হয়ে ১৯৯৪ সালে একটি এক তলা ভবন এ ডি বি অর্থায়নে সরকার নির্মাণ করেন। প্রতিষ্ঠানটিতে ২০০৪ সাল থেকে দাখিল স্তরে বিজ্ঞান বিভাগ খোলা হয়। প্রায় প্রতিবছর এই প্রতিষ্ঠানের দাখিল স্তরের পাশের হার শতভাগ ছিল।

এই প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের জীবনে নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে ধর্মীয় শিক্ষা বিস্তারে একটি অপরিসীম ভূমিকা পালন করে আসছে। আমি এই প্রতিষ্ঠানটি এবং এর ছাত্র-ছাত্রীদের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করি।

-
মাওলানা মোহাম্মাদ জসিম উদ্দিন সরকার
সুপারিনটেনডেন্ট, জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসা।

cross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram