জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসা

Joynagar Darul Ulum Dakhil Madrasah

EIIN : 112871, Madrasah Code: 11485
e-mail: office@jdudm.edu.bd

ভর্তি

আমাদের মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আমরা আপনার আস্থার সম্মান করি তাই আমাদের মাদ্রাসায় মৌলিক শিক্ষা থেকে শুরু করে নতুন শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা প্রদানে সদা প্রস্তুত।

ভর্তি প্রক্রিয়া:

মাদরাসায় আপনার সন্তানকে ভর্তির জন্যে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  1. শিক্ষার্থীর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সহ শশরীরে মাদ্রাসায় এসে ভর্তির আবেদন করুন।
  2. আমরা শিক্ষার্থীর যোগ্যতা পরীক্ষা নিয়ে কোন ক্লাসে ভর্তি করা যাবে এবং পরবর্তী পদক্ষেপ এর বিষয়ে আপনাকে অবগত করবো।
  3. আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করুন।

আমাদের সুবিধাসমূহ:

  1. শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট সময়কাল: আমরা প্রত্যেক শিক্ষার্থীর শ্রেণি এবং শিক্ষার স্তর অনুযায়ী নির্দিষ্ট সময়কাল দিয়ে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির ব্যবস্থা করি।
  2. কোর্স বিষয়বস্তু: আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার সাথে একাধিক বিষয়বস্তু পাঠদান করি।
  3. পেশা উন্নতি: আমাদের শিক্ষার্থীদের পেশা উন্নতির জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি।
  4. গুরাবা ফান্ড: আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর জন্যে রয়েছে পোশাক পুস্তক এর ফ্রি ব্যবস্থা।
  5. অতিরিক্ত শিক্ষা ব্যবস্থা: দুর্বল শিক্ষার্থীদের জন্যে আলাদা ভাবে এক্সট্রা পড়াশুনার সুযোগ।

আমাদের মাদ্রাসা আপনার সন্তানের উন্নতির এবং সাফল্য অর্জনে সাহায্য করতে প্রস্তত।

আমাদের মাদ্রাসা সম্পর্কে আরও তথ্য এবং ভর্তি বিষয়ে আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের তথ্য যোগাযোগ পেজে দেয়া আছে।

আমাদের মাদ্রাসায় ভর্তির ইচ্ছা-পোষণের জন্যে আপনাকে ধন্যবাদ!

সুপারিনটেন্ডেন্ট এর বাণী

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন ছায়াঘেরা পল্লির এক নির্জন পরিবেশে কোলাহল মুক্ত জয়নগর নামক গ্রামে জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসাটি অবস্থিত। এই মাদ্রাসা ১৯৭৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৭৮ ইং সালে প্রথম স্বীকৃতি... আরও পড়ুন

নামাজের সময়সূচি

cross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram