
জয়নগর দারুল উলুম দাখিল মাদ্রাসা ১৯৬৭ সালে মক্তব ও কওমি মাদ্রাসা হিসেবে নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার জয়নগর গ্রামে প্রতিষ্ঠিত হয়। ধাপে ধাপে মাদ্রাসাটি দাখিল পর্যায়ে উন্নীত হয়।
জয়নগর গ্রামের বাসিন্দা মরহুম মাওলানা মো. ইয়াছিন খন্দকার সাহেব প্রথম মক্তব ও কওমি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করেন । তিনি সর্বপ্রথম ৮(আট) শতাংশ, হুছেন উদ্দিন খন্দকার ৮(আট)শতাংশ, এবং মো. জালাল উদ্দিন খন্দকার ৮(আট) শতাংশ জমি, মোট ২৪ (চব্বিশ) শতাংশ জমি দান করে এতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনাদের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয় এবং সকলকে উজ্জীবিত ও আকৃষ্ট করে মাদ্রাসার উন্নয়ন ভাবনায় সর্ব স্তরের জনসাধারণ তার অবস্থানের জন্য তাঁকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মর্যাদা দান করেন। তিনি ১৯৬৯ ইং সালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
তারপর ১৯৭১ইং সালে হজরত মাওলানা মোহাম্মাদ তমিজউদ্দিন সাহেব মাদ্রাসাটি পুনরায় মক্তব এবং কৌমি মাদ্রাসা হিসেবে পরিচালনা আরম্ভ করেন। ধাপে ধাপে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। এক পর্যায়ে ১৯৭৬ ইং সালে মাদ্রাসাটি দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এবং ০১/০১/১৯৭৮ ইং তারিখ থেকে প্রথম সরকারি স্বকৃতি লাভ করে। পরবর্তীতে ২০০৪ সালে সরকারি স্বীকৃতির মাধ্যমে বিজ্ঞান বিভাগের সূচনা হয়।
মোহাম্মাদ জালাল উদ্দিন খন্দকার ১৯৩৩ ইং সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মাদ আমিন উদ্দিন খন্দকার, মাতা বানেছা বিবি। একই জেলা, উপজেলা ও একই গ্রামের অধিবাসী মরহুম মোহাম্মাদ ছায়েব আলির কন্যা মরহুমা মোসা. তৈয়বের নেছা তাঁর স্ত্রী।
প্রসিদ্ধ খন্দকার বংশের সন্তান। উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ তাঁর হয়নি তবে ইসলামি জীবন আদর্শে এবং আধ্যাত্মিক জ্ঞানে তিনি ছিলেন একজন সাদামনের মানুষ। তাঁর জীবনাদর্শে তার পরিচয় পাওয়া যায় । মোহাম্মাদ জালাল উদ্দিন খন্দকার ছিলেন একজন কৃষিজীবী। পৈত্রিক সম্পত্তি চাষাবাদে অর্জিত অর্থই ছিল তার একমাত্র আয়ের উৎস। তাঁর উদারতা সমাজসেবা মহত্ত্ব শিক্ষানুরাগী সদাচরণ ইত্যাদি গুণাবলি দ্বারা মানুষকে আকৃষ্ট করে একজন বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সমাজে পরিচিতি লাভ করে। তাঁর সমাজ সেবা শিক্ষানুরাগী এবং ইমান আকিদা অনুভূতিতে অভিষ্ট হয়ে এলাকার সর্বস্তরের জনগণ ১৯৭৬ ইং সালে এই দাখিল মাদ্রাসা স্থাপন করেন এবং এটি ০১/০১/১৯৭৮ইং সালে দাখিল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি একাই দান করেছিলেন ৫৯ শতাংশ জমি। তার মহান অবদানে এলাকায় ইসলামি শিক্ষার আলো ছড়িয়েছে এবং সৃষ্টি করেছে অনেক গুণীজ্ঞানী মানুষ । তাই তাঁকে জনগণ অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দান করেন।
তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। তিনি ১৯৯৮ ইং সালে ৮ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মোহাম্মাদ জালাল উদ্দিন খন্দকার বর্তমানে আমাদের মাঝে বেঁচে না থাকলেও তার কর্মের প্রতিফলনের মাধ্যমে বেঁচে থাকবেন পরবর্তী প্রজন্মের কাছে আজীবন।

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন ছায়াঘেরা পল্লির এক নির্জন পরিবেশে কোলাহল মুক্ত জয়নগর নামক গ্রামে জয়নগর দারুল উলুম দাখিল মাদরাসাটি অবস্থিত। এই মাদ্রাসা ১৯৭৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৭৮ ইং সালে প্রথম স্বীকৃতি... আরও পড়ুন

